মোজিলা বাংলাদেশে স্বাগতম!

মোজিলা বাংলাদেশ আমাদের সকলের প্রিয় ওয়েবকে নিরাপদ রাখার জন্য একদল সংঘবদ্ধ মানুষ। আমরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে ব্যবহারকারীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার সর্বাত্বক চেষ্টায় লিপ্ত। আজই আমাদের সঙ্গে যোগ দিন!

জাভাস্ক্রিপ্ট

Notice: This doc is just a backup copy while translating MDN, and will be removed from this site eventually.
 
জাভাস্ক্রিপ্টে স্বাগতম... আবারো!
যারা মনে করেন জাভাস্ক্রিপ্ট জানেন, তারা রিভিউ করে নিন!

মোজিলা ওয়েবমেকার প্রোগ্রাম

মোজিলা ওয়েবমেকার এমন একটি প্রোগ্রাম যা মানুষকে উন্মুক্ত ওয়েব প্রযুক্তি ব্যবহার করে ওয়েব তৈরী করতে, শিখতে এবং তা নিয়ে খেলা করার সুযোগ দেয়। এটি আপনাকে ওয়েবে নতুন এবং চমকপ্রদ কিছু তৈরী করতে সাহায্য করবে।

Mozilla is comintg to your School!

Mozilla Bangladesh volunteers initiated a series of events for school student first time Bangladesh, spearheaded by ReMo Aniruddha Adhikary, sponsored by Mozilla Foundation. The name of the events will be MozKids, which is an innovative approach for the school going students only. The objective of of this initiative is to popularize ICT in education, specially Internet uses for children and kids, ensuring their privacy and security over the Internet. Birshreshto Noor Mohammad Public school and College (formerly, Rifles public school and college), situated within Dhaka BGB headquarters is going to be the first venue for MozKids series in 2013.

মোজিলা আসছে তোমার স্কুলে!

মোজিলা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত স্কুল পর্যায়ে মোজিলা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। MozKids নামক সম্পূর্ণ ভিন্নধর্মী এ অনুষ্ঠানের মূল লক্ষ্য হল স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার জনপ্রিয় করার পাশাপাশি শিশু-কিশোরদের প্রাইভেসি ও নিরাপত্তা রক্ষায় সাহায্য করা। ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (সাবেক রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ) এ প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে MozKids।

মোজিলা দক্ষিণ এশিয়া আন্ত-কমিউনিটি মিটাপ ২০১৩

 

মোজিলা নেপাল কমিউনিটির সহযোগিতায় ২৩-২৪ ফেব্রুয়ারি ২০১৩, তারিখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম মোজিলা দক্ষিণ এশিয়া আন্ত-কমিউনিটি মিটাপ অনুষ্ঠিত হল । এই আয়োজনে মোজিলা দক্ষিণ এশিয়া কমিউনিটির প্রতিনিধিগণ এবং মোজিলার বেতন ভুক্ত কর্মচারী অংশগ্রহন করেন। ২ দিন ব্যাপী এই আয়োজনে ছিলো প্রেজেন্টেশন, ব্রেকাপ শেসন এবং আলোচনা। ২০১৩ সালে মোজিলা দক্ষিণ এশিয়া কমিউনিটির কর্ম পরিকল্পা ঠিক করা এবং কমিউনিটির কর্মকান্ড যেন মোজিলা সংগঠনের সাথে সঠিকভাবে সংযুক্ত থাকে তা নিশ্চিৎ করা এই আয়োজনের লক্ষ্য ছিলো। 

বর্তমান ও ভবিষ্যতের শ্রেষ্ঠ এ্যাপ্লিকেশন প্লাটফর্মঃ ওয়েব

কোন টেকনিক্যাল কর্পোরেট হাউজের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একজন মানুষ, আপনি। ধরে নিই আপনি একজন ডেভেলপার। যুগ এখন মুঠোফোনের, সবার হাতের মুঠোয় মুঠোফোন, হোক সে পাড়ার মোড়ের চায়ের দোকানের মোল্লা মামা কিংবা শিল্পপতি মাহাবুব সাহেব। ভালো আউটরিচের জন্য মোবাইল এ্যাপ্লিকেশনের বিকল্প নেই, মার্কেটিং ডিপার্টমেন্ট এক কথাই নানা কায়দার ফিরিরে-ঘুরিয়ে ও ঘুরিয়ে-ফিরিয়ে বলছে। ওপর থেকে বাণী এল, আমাদেরও এ্যাপ চাই!

ওয়েবে কি চান? মজিলাকে জানান!

ধরেন আপনাকে কেউ এসে জিজ্ঞেস করল, ওয়েব দিয়া তুমি কি কর? আপনি হয়ত বলবেন, নেটে ব্রাউজ করি, গান, মুভি নামাই, পড়ালেখার কাজে লাগে, মেইল দেখি blah blah। আর কিছু করেন না? আপনি একটু চিন্তা করে দেখলেন, ইন্টারনেট আর ওয়েব দিয়া আপনি ম্যাপ দেখতে পারেন, গুগল, মাইক্রোসফট এখন অফিসের ফাইল পত্র, প্রেজেন্টেশন এইসবের কাজও ব্রাউজার চালায়েই করে ফেলা যায়! তাহলে ওয়েব খুব একটা মন্দ না, কি বলেন!

Firefox OS অটোমেশন টেস্টডে

Firefox OS এখন মোজিলা কমিউনিটিতে প্রথম সারির আলোচনার বিষয়। মোজিলা কমিউনিটি প্রতিটি পণ্যের (ফায়ারফক্স, থান্ডারবার্ড, মোজিলা নাইটলি) জন্যই টেস্টডে এর ব্যবস্থা করে থাকে। যেখানে নির্দিষ্ট দিনে আগ্রহীরা নির্দিষ্ট একটি পণ্য নিয়ে বিভিন্ন পরীক্ষা চালায় এবং তা রিপোর্ট করে। Firefox OS এর ব্যতিক্রম নয়। আগামী ১৪ই ডিসেম্বর মোজিলা কমিউনিটি আয়োজন করতে যাচ্ছে Firefox OS টেস্ট ডে।

ফায়ারফক্স ওএস, যাদুকরী কিছু একটা আছে।

ফায়ারফক্স ওএস হচ্ছে নতুন একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা ডেভেলপ করেছে, মোজিলার Boot to Gecko (B2G) প্রকল্প। এটি লিনাক্স কার্নেল ব্যবহার করে থাকে এবং গেকো ভিত্তিক রানটাইম ইঞ্জিনে বুট হয়, যা ব্যবহারকারীকে পুরোপুরি HTML, JavaScript, এবং অন্যান্য মুক্ত ওয়েব অ্যাপ্লিকেশন এপিআই দ্বারা ডেভেলপকৃত অ্যাপ্লিকেশন চালাতে সহায়তা করে। অল্প কথায়, ফায়ারফক্স ওএস ওয়েবের অভ্যন্তরীন প্রযুক্তি, যেমন জাভা স্ক্রিপ্ট - ব্যবহার করে;একটি সম্পূর্ণ মোবাইল অপারেটিং সিস্টেম তৈরী করেছে। সে সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছি এই ব্লগ পোস্টে।

Pages

Subscribe to Mozilla Bangladesh RSS